শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

উই মালয়েশিয়া চ্যাপটারের উদ্যোগে নারী দিবস পালিত

রিপোটারের নাম / ২৪১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

উইমেন এন্ড ই কমার্স  ট্রাস্ট (উই) মালয়েশিয়া চ্যাপটার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্লাউড সিক্সটিন হোটেলে পালন করেছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান ‘অভিরূপা’।

উই মালয়েশিয়া চ্যাপটার এর প্রধান পাপিয়া আক্তার এর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-প্রধান তিয়াশা কাবেজ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন সেগুফতা নিসার, আহ্বায়ক, নারী বিভাগ, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন সুমাইয়া জাফরীন চৌধুরী, সাধারন সম্পাদক ইয়ুথ হাব ও কানেক্ট মডারেটর, গুগল লোকাল গাইডস এবং ড: মাহফুজা আক্তার, ছিলেন সিনিয়র লেকচারার ম্যানেজমেন্ট  এন্ড সাইন্স ইউনিভার্সিটি (এমএসইউ)।

এই বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।

অন্যান্যদের মঝে উপস্থিত ছিলেন উই মালয়েশিয়ার কো-অর্ডিনেটর সাদিয়া জাহান অয়ন, কো-অর্ডিনেটর রেজওয়ানা চৌধুরী এবং উই মালয়েশিয়ার সদস্যবৃন্দ সহ প্রবাসী নারীরা।

অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা এবং উই মালয়েশিয়ার মেম্বারদের তৈরি খাবার দিয়ে চা চক্রের মাধ্যমে উতযাপিত হয় নারী দিবসের এই বিশেষ আয়োজন ‘অভিরূপা’।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;