শিরোনাম
পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হাফিয মাও. মো: শফিকুল ইসলাম

রিপোটারের নাম / ৫০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪

জায়েদ আহমেদ,মৌলভীবাজারঃ

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন হাফিয মাওলানা মো. শফিকুল ইসলাম।
তিনি কমলগঞ্জ উপজেলার পূর্ব কোনাগাঁও সুন্নি জামে মসজিদে দীর্ঘদিন যাবত সুনামের সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি ভানুগাছ চৌমুহনী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও সরইবাড়ি দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সমাজে ইসলামি শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন এই তরুণ আলেম।

জাতীয়ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে ২০২৩-২৪ অর্থ বছরে ‘সমাজে অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় জ্ঞান ও ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবায়নের ক্ষেত্রে কৃতিত্বের সাক্ষর রেখেছেন’ এই শিরোনামে কমলগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ ইমাম হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।
হাফিয মাওলানা মো. শফিকুল ইসলাম ২০১৯ সালে ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেট থেকে নিয়মিত ইমাম প্রশিক্ষণ গ্রহণ করে, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নেও অগ্রণী ভূমিকা রাখছেন।

তিনি ২০০৬ সালে বনগাঁও আলহাজ হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফয সম্পন্ন করে পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন, পাশাপাশি দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট থেকে ক্বারীয়ানা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মাওলানা মো. শফিকুল ইসলাম ২০১২ সালে বিজ্ঞান বিভাগে দাখিল, ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে আলিম, ২০১৭ সালে ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল এবং সর্বশেষ তিনি ২০২০ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল ( হাদিস) প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ