শিরোনাম
শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন

রিপোটারের নাম / ১৭২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

আরফাত হোসেন: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ায় হযরত ওসমান শাহ (রহ:) সু্ন্নী ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ও মজমুয়ায়ে সালাতে রাসূল (দ:) অনুষ্ঠিত হবে। ২৫ ও ২৬ জুন (বৃহস্পতিবার ও শুক্রবার) বাদে আছর হতে সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া ঈদগাহ ময়দানে এ সুলতানে কারবালা মাহফিল ও মজমুয়ায়ে সালাতে রাসূল (দ:)’র আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম- ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-আলামিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম। প্রথম দিবসে মজমুয়ায়ে সালাতে রাসূল (দ:) মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নির্বাহী চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নূরী (মা.জি.আ), বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী। সমাপনী দিবসে সুলতানে কারবালা মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মাওলানা মুফতি আশেকুর রহমান হাফেজ নগরী (মা.জি.আ), উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করবেন জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী (মা.জি.আ), প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী (মা.জি.আ), বিশেষ আলোচক  হিসেবে উপস্থিত থাকবেন আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি আজিজ রজবী (মা.জি.আ), সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত ওয়াইসুল করুণী (রহ:) ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ ছলিম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ লোকমান ফারুকী, মোহাম্মদ আবুল হাসান, এ.কে আজাদ, না’ত পরিবেশন করবেন বিশিষ্ট না’ত খাঁ শায়ের মোহাম্মদ জানে আলম রেজা, মাহফিলে সভাপতিত্ব করবেন সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  রফিক উদ্দিন আহমেদ। উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে রাসূল (দ:)’র রেজামন্দি হাসিল করুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;