শিরোনাম
পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।  চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ কেন্দ্রীয় ইসলাহী ইজতেমা সফল করতে ছাতকে মতবিনিময় সভা আগামী মঙ্গলবার গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬’ চন্দনাইশে শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ কাল যারা জশনে জুলুসের বিরোধিতা করেন, তাদের মানসিক চিকিৎসা করানো উচিত : মোছাইব উদ্দিন বখতিয়ার ভুটানের রাজাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান।
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাতকের শাহপরান সমাজ কল্যাণ সংস্থা

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ / ৭৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

লুৎফুর রহমান শাওন, ব্যুরো চীফ, সিলেটঃ

২০২৪ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে
শাহপরান সমাজ কল্যাণ সংস্থা (শসকস)।

গত শুক্রবার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গোদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাহপরান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাষ্টার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারী মোহাম্মদ নুর উদ্দিন, ইসলামী সংগীত পরিবেশন করেন রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী লিমা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক আল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা।

তিনি এলাকার শিক্ষা এবং সামাজিক কার্যক্রমে অত্র সংগঠন উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কামাল উদ্দিন, জামেয়া মোহাম্মদিয়া মুক্তিরগাও দাখিল মাদ্রাসার সহ সুপার হাফেজ জাকির হোসেন, অব: কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হামিদ,রাজারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, লামাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসাইন, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, সারফিন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক মিয়া, মানিকপুর গ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব আরব আলী, জামাল উদ্দিন, রুস্তম আলী, শুক্কুর আলী, গোদাবাড়ি গ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ইসলাম উদ্দিন, আব্দুল আউয়াল, বড়গল্লা গ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব রহমত আলী, তাজুদ আলী, লামাসানিয়া গ্রামের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব জনাব নুর আলম মেম্বার প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি মেধা এবং নৈতিকতার প্রতিফলন এবং আদর্শ মূল্যবোধের ভিত্তিতে দেশ প্রেমিক নাগরিক হওয়ার জন্য উদার্থ আহ্বান জানান।
উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উত্তর সুরমা আজমত আলী উচ্চ বিদ্যালয়, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়, রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, লামাসানিয়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীসহ অত্র অঞ্চলে বসবাসরত সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের এসএসসি/দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ