শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ

রিপোটারের নাম / ৩৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহীর জেলা প্রতিনিধি :  রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগ ও ব্যবস্থাপনায় ৬ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টার সময় শীতার্ত অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।
উক্ত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী জেলার অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হরির ইউনিয়নের ২নং ওয়ার্ডে বসবাসরত শীতার্ত জনগণের মাঝে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক কম্বল বিতরণ করা হয়। শীতপ্রবণ এই এলাকার দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং বিজিবি’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়। স্থানীয়দের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম ব্যাপক সাড়া ফেলে এবং জনসাধারণের সঙ্গে বিজিবি’র পারস্পরিক সৌহার্দ্য ও আস্থার বন্ধন আরও সুদৃঢ় হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি তাঁর বক্তব্যে বলেন,“আর্তমানবতার সেবায় বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সীমান্তবর্তী ও সাধারণ মানুষের পাশে রয়েছে। সমাজের অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকর্তা পরিচালনা করে আসছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি’র এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ