শিরোনাম
দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

গাবতলীতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে এক কৃষক নিহত আহত ২

রিপোটারের নাম / ৬০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

 

মহিউদ্দিন,বিশেষ প্রতিনিধি : বগুড়ার গাবতলীত উপজেলায় জমিতে পানি সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে সজল নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সোহেল ও রুবেল নামে আরও ২ যুবক।

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত সজল মিয়া (৪৫) তেলিহাটা দক্ষিণপাড়া এলাকার মহির উদ্দিন খোকার ছেলে।

আহতরা হলেন, একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা দুইজন বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশংকাজনক।

স্থানীদের বরাতে পুলিশের জানান, সকালে তেলিহাটা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির তুচ্ছ ঘটনা নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দু পক্ষের মারামারি শুরু হলে ধাড়ালো অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ধারালো অস্ত্রের আঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভে নিহতের স্বজনরা অভিযুক্তদের ঘর বাড়ি ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, নিহত সজলের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;