শিরোনাম
পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক।

রিপোটারের নাম / ১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু ,পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলার পোরশা উপজেলায় হঠাৎ গতকাল বিকেলে আঘাত হানলো তীব্র শিলাবৃষ্টি। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ধানক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে পেকে ওঠার মুখে থাকা সোনালী ধান বাতাসে ও শিলার আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। অনেক কৃষকের দীর্ঘমেহনতের ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, ক্ষেতের প্রায় ১২ আনা ধানই শিলাবৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ঝরে গেছে। বছরের একমাত্র প্রধান ফসল ঘরে তোলার এই সময়ে এমন বিপর্যয়ে মাথায় হাত পড়েছে তাদের। ঋণ করে ও ধার-দেনা করে চাষাবাদ করা এসব কৃষক এখন চরম আর্থিক অনিশ্চয়তা ও লোকসানের মুখে পড়েছেন।

প্রকৃতির এমন আচরণে ক্ষতিগ্রস্ত কৃষকরা বুকভাঙ্গা কান্নায় ভেঙে পড়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;