শিরোনাম
৫০০ টাকা মজুরিসহ ৪ দফা দাবিতে চান্দপুর চা বাগানে মানববন্ধন পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ১০ কন্যা শিশুকে ৫০০০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ফেন্সিডিল আটক।    কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল পাটগ্রাম ছাত্রশিবির ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

গ্রামের মানুুষ ধানের শীষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : হাজী আল মামুন

রিপোটারের নাম / ১২৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

 

মোঃনয়ন ইসলাম মানজার , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় এবং তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়ন করে তার হাতকে শক্তিসালী করতে হবে। আমি আপনাদের এলাকার ছেলে হিসেবে জান মাল নিরাপত্তার দায়িত্ব আমার এমন কথা কলেন ঈদ পরবর্তী সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি ও সবুজ ছায়া গ্রুপের এমডি হাজী আল মামুন। তাকে বরণ করতে হাজারো নেতাকর্মীদের ঢল নেমেছে। বুধবার বিকাল ৫টার সময় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের নিজ গ্রামে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এর আগে, এক হাজার অধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন করে উপজেলার মৌডুবি ইউনিয়ন ও বড়বাইশদিয়া ইউনিয়ন প্রদক্ষিণ করে নিজ গ্রামে আসেন হাজী আল মামুন। শোডাউনের পর হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এ আয়োজনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু সহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ