শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার। 
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৬ আসনে নৌকার বিজয় ।

রিপোটারের নাম / ৬৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-৬ (রাউজান) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শফিউল আজমের (ট্রাক) ভোটযুদ্ধ হয়। এতে নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী ২ লাখ ২১ হাজার ৭৯২ ভোট পেযে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী শফিউল আজম পেয়েছেন তিন হাজার ১৫২ ভোট।

এ ছাড়া জাতীয় পাটির প্রার্থী শফিক উল আলম (লাঙ্গল), তৃণমূল বিএনপির প্রার্থী মো. ইয়াহিয়া জিয়া চৌধুরী (সোনালী আঁশ), ইসলামী ফ্রন্ট এর প্রার্থী স.ম জাফর উল্লাহ (চেয়ার) প্রতীক নিয়ে নির্বাচন করেন।  

রাউজান পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;