শিরোনাম
আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ৩০ মে হজ্বের খুতবায় তাকওয়া অবলম্বন ও তাওহিদের ওপর অবিচল থাকার আহ্বান জানান শায়খ আল-হুযাইফি বেস্ট বাংলা ট্র্যাভেলস এন্ড ট্যুরসের উপদেষ্টা মনোনীত হলেন সংগঠক মোহাম্মদ আলী তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ নিজস্ব অর্থায়নে ১০০ অসহায় মানুষের চোখের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল তালা থানা ছাত্রদলের সেক্রেটারি পদে তরুণ নেতৃত্বের প্রতীক খালিদ হাসান ইমন পোরশায় মাননীয় প্রধান মন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা বিতরণ।  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলম
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ মিলন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের নেতৃবৃন্দ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ) এমপি মিলনের বাস ভবনে  অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে গ্রুপের কার্যনির্বাহী কমিটি ও সিনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং এলাকার ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে লাইমস্টোন আমদানি সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট, Federation of Bangladesh Chambers of Commerce and Industry (এফবিসিসিআই)-এর জেনারেল বডি মেম্বার এবং Sunamganj Chamber of Commerce and Industry-এর পরিচালক  আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  কামাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট  আশরাফুল আলম, জেনারেল সেক্রেটারি অরুন দাস, সিনিয়র সদস্য হাজী আবুল হাসান, হাজী আব্দুল জলিল, হাজী আরিছ উদ্দিন, হাজী নবী হোসেন ও সুশীল কুমার রায়।

আরও উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি  জালাল উদ্দিন রেনু মিয়া, ফাইন্যান্স সেক্রেটারি  মুহাম্মদ আলী আমজদ, পাবলিসিটি সেক্রেটারি  ইলিয়াস আলী, অফিস সেক্রেটারি (মেম্বার)  বাহার উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মোক্তার হোসেন,  রুস্তম আলী ও  আলীম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাতক-দোয়ারাবাজার অঞ্চলে শিল্প ও বাণিজ্য সম্প্রসারণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শুল্ক ও নৌপথসংক্রান্ত জটিলতা নিরসন এবং লাইমস্টোন আমদানি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ মিলন ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সাথে সমন্বয় করে কাজ করার আশ্বাস প্রদান করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ভবিষ্যতে ছাতক অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ