শিরোনাম
চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।  তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

চন্দনাইশ দোহাজারী পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামাল উদ্দিন মনোনয়ন ফরম জমা

রিপোটারের নাম / ৬৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশে আসন্ন পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী কামাল উদ্দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ১৫ জুন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ফরম জমা কালে উপস্থিত ছিলেন  মো: ইলিয়াস উদ্দিন, মো: নাইম উদ্দিন, মো: পারভেজ, মো: তাজুল ইসলাম, মো: জামাল উদ্দিন, মো: ছাত্তার প্রমূখ। এসময় কাউন্সিলর পদপ্রার্থী কামাল উদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর মডেল ওয়ার্ড গঠনের লক্ষে  ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছি।উল্লেখ্য যে, চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভা ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সীমানা জটিলতার কারণে দীর্ঘ ছয় বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চন্দনাইশ উপজেলা ৮ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে দোহাজারী পৌরসভা ও‌ সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সীমানা জটিলতার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। গত ৩১ মে তফসিল অনুযায়ী দোহাজারী পৌরসভায় আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়ন পত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;