শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

চুনারুঘাটে চানভাঙ্গায় অটোরিকশার সাথে কাভার্ড ভ্যান চাপায় নিহত ৩ আহত ৩

রিপোটারের নাম / ৪৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জের চুনারুঘাটের উপজেলার চানভাঙ্গা গ্রামে কোম্পানীর কাভার্ড ভ্যানের চাপায় অটোরিক্সার ৩ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আহতরা হলো চুনারুঘাট উপজেলার আলাপুর গ্রামের করম আলীর মেয়ে হেনা আক্তার মিয়া (১৪), টাঙ্গাইলের হানিফ মিয়া (৪৫) ও উপজেলার ঝিকুয়া গ্রামের জমির আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (১৯)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাটগামী একটি অটোরিক্সাকে চানভাঙ্গা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভারর্ডভ্যানের চাপা দেয়। এতে অটোরিক্সার ৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে সেখানে তারা তিনজন মারা যায়। দুপুর পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। এদিকে আহত আরো ২ জনকে চুনারুঘাট হাসপাতালে পাঠানো হলে গুরুতর অবস্থায় তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ