শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

মনোহরদীর পৌর এলাকায় জামায়াত ইসলামী’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৭৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌর শাখার উদ্যোগে গতকাল রবিবার (৮ জুন) ঈদ-উল-আযহা উপলক্ষে মনোহরদী বাসস্ট্যান্ডের জামায়াত অফিসে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মনোহরদী পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি, মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ।

 

প্রধান অতিথি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন— “ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠার পথ সহজ নয়, তবে আল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই ঈদ পুনর্মিলনী প্রমাণ করে আমাদের এই পথচলায় সাধারণ মানুষের আস্থা ও সম্পৃক্ততা ক্রমেই দৃঢ় হচ্ছে। এ মিলনমেলা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধকে আরও জোরদার করেছে।”

 

বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল শৃঙ্খলাপূর্ণ, হৃদয়ছোঁয়া এবং উৎসবমুখর পরিবেশে ভরপুর।


এই ক্যাটাগরির আরো সংবাদ