শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

চুয়েট শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ ৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন চুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. এম. কে. জিয়াউল হায়দার। শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক ড. মেহেদী হাসান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় বিগত ২০২২-২০২৩ বছরের সমিতির প্রতিবেদন তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: বশির জিসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ড. মো: আবুল হাসান। শিক্ষা-গবেষণা খাতে গৌরবময় অবদানের জন্য অনুষ্ঠানে ২৫ জন শিক্ষককে রিসার্চ কোলাবোরেশন এওয়ার্ড প্রদান করা হয়। সভায় চুয়েট শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আরাফাত রহমান -এর নেতৃত্বাধীন নতুন কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, আমরা এখন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আছি। আমাদের এই অগ্রযাত্রাকে সবদিক দিয়ে টেকসই হিসেবে দাঁড় করা হবে। এখানে সম্মানিত শিক্ষকবৃন্দের ভূমিকাও অত্যন্ত গুরুত্ববহ। তিনি আরো বলেন, চুয়েটকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে দাঁড় করাতে আমরা নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রেখে এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট। এ ব্যাপারে চুয়েট শিক্ষক সমিতির গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।


এই ক্যাটাগরির আরো সংবাদ