শিরোনাম
রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করছে আমলারা : ডেপুটি স্পিকার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মামা।  পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক তাইজুল ও নাহিদের তোপে ৪৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালক হওয়ার স্বপ্ন দেখছেন দীঘি ভূমি প্রতিমন্ত্রীর সঙ্গে এইচটি বাংলা আইপি টিভি সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ  রাশিয়ার সমুদ্রপথে রফতানি করা রুশ  তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে আহত ২০ শিক্ষার্থী 
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ছাতকে অগ্নিকান্ডে গোয়াল ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দুটি পরিবার

রিপোটারের নাম / ১০৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

সাবুল মিয়া,ছাতক প্রতিনিধি: ছাতক অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর ও ২ টি খড়ের ঘর ভষ্মিভুত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ জুন) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের আলমপুর গ্রামে।

রাতে অগ্নিকাণ্ডে আলমপুর গ্রামের আব্দুল মতলিবের পুত্র মৃত মজলুফর আলী ও মুহিবুর আলীর একটি গোয়াল ঘর ও দুটি খড়ের ঘর ভস্মিভূত হয়েছে। এতে গোয়াল ঘরে থাকা ৮ টি গরু ক্ষতিগ্রস্ত অবস্থায় উদ্বার করা হয়েছে। ঘর পুড়ে ক্ষতিগস্থ মজলুফর আলী জানান,তার নিজস্ব গরু নেই। অন্যের গরু লালন-পালন করেন তিনি।গরু গুলোর চামড়া অনেক পুড়ে গেছে এমন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভেড়া কয়েকটি ভেড়ার ও এমন অবস্থা। হাস-মোরগ পুড়ে গেছে বেশ কয়েকটি।
গোয়াল ঘর,খড়ের ঘর পুড়ে এবং গরু ও ভেড়া গুলো অর্ধ পুড়া হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে তাদের। তিনি বলেন, কে বা কারা শত্রুতা করে তার ঘর পুড়িয়েছে।
স্থানীয় লোকেরা এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করছেন কেউ-কেউ বলেছেন বিদ্যুতের শর্ট সার্কিট,আবার কেউ বলেছেন কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। তবে সরজমিনে এসবের কোনো আলামত পাওয়া যায় নি।খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাস শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় গিয়াস মিয়া,সাজুর মিয়া,আহমদ আলী,রজাক আলী,মিজানুর রহমান হাছনু, আনর আলী,কালা মিয়া,আব্দুল করিম,জিতু মিয়া,আবু তাহির,আরজ আলী,আরশ আলী,ইয়াবর আলীসহ গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ