শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ছাতকে মহান বিজয় দিবসে সম্মাননা স্বারক প্রদান

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরো চিফঃ / ৭২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরো চিফঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ৯ জনকে সম্মননা স্বরক প্রদান করেছে ছাতক-দোয়ারাবাজার এলাকার অরাজনৈতিক সামাজিক গ্রুপ ‘ইয়াং ষ্টার ব্লক’। শনিবার রাত ৮টায় বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন সানি কমপ্লেক্সর সামনে সংগঠনের উদ্যোগে এক অনুষ্টানে উক্ত সামাজিক গ্রুপের দু’বছর মেয়াদী কাউন্সিল সভা শেষে এ সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।
শিক্ষা খাতে ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় থানার ওসি মো.শাহ আলম, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ছাতক রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব ও দৈনিক সমকাল/উত্তরপূর্ব প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান ও সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক এমএইচ খালেদ মিয়া, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়, মো.আলমঙ্গীর হোসেন তালুকদার, মো.মিজানুর রহমান, মো.আবু সৈয়দ মিয়া ও মো.সোহাগ আহমদ, সাংস্কৃতিতে কণ্ঠ শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ও সাংগঠনিক কার্যক্রমে মো.তাশরিফ হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে অনুষ্টানে ‘ইয়াং ষ্টার ব্লক’ এর কাউন্সিল শেষে তরুন ব্যবসায়ী মো.সামিউল হক সানিকে সভাপতি মো.মঈন উদ্দিনকে সাধারন সম্পাদক ও মো.রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করা হয়। কাউন্সিল শেষে জনপ্রিয় ধারাভাষ্যকর এআর সায়েমের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্টানে অংশ নেন মতিউর রহমান ওরফে পাগলা হাসান, সিলেটের জনপ্রিয় নাটক ব্যক্তিত্ব মো.শাহেদ মোশারফ ওরফে কঠাই মিয়া, অন্যন্যা রুমা, শরীফ কিশোর, এমআর জিএস ও মাহি প্রমূখ। ##


এই ক্যাটাগরির আরো সংবাদ

;