শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আব্দুল রাজ্জাক / ৪৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

আব্দুল রাজ্জাক, বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আল্লাহ্ তায়ালা খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিভিন্ন ইবাদত করবো কিন্তু সকল ইবাদতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার গুরুত্ব সর্বাধিক এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই আমাদের উপর এত জুলুম নির্যাতন করা হয়। এই নির্যাতনের ইতিহাস সকল যুগের ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা সাধনা করেছে তাদের সকলের উপরই এসেছে। কিন্তু শত জুলুম নির্যাতনের পরেও সত্যবাদীদেরকে তাদের মূল লক্ষ্য থেকে এক চুল পরিমাণেও সরানো যায়নি।”
২৬ অক্টোবর শনিবার বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে সিরাতুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বক্তব্য রাখেন, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমীর মুফতি ফজলুল করিম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;