শিরোনাম
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে। চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয় উদ্বোধন চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

জামালপুরে বর্ণালী একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এমপি প্রার্থী আজাদ-রেজনু

রিপোটারের নাম / ৭৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি : “বিজয়ের মাসে বিজয়ের গান”জামালপুরে বর্ণালী একাডেমির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে সদর -৫ আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা প্রতীকের এমপি প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র ঈগল মার্কা প্রতীকের এমপি প্রার্থী রেজাউল করিম রেজনু।

২৯ ডিসেম্বর শুক্রবার রাতে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বর্ণালী একাডেমি জামালপুর।

বর্ণালী একাডেমির পরিচালক অধ্যক্ষ জয়ন্ত ঘোষ রিপনের সভাপতিত্বে ও এম আর আই রাসেলের সঞ্চালনায় বিজয়ের মাসে বিজয়ের গান”জামালপুরে বর্ণালী একাডেমির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর -৫ আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা মার্কা প্রতীকের এমপি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র ঈগল মার্কা প্রতীকের এমপি প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি প্রমুখ।

আরো বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন,বাংলার চিঠি ডটকম পএিকার সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, যুব মহিলা লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহানা সোমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম রানা, তাহমিনা আক্তার ফমি,দীপ সিং সহ বর্ণালী একাডেমির সকল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাত্র- ছাত্রী, অভিভাবকরা এসময় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ