শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি

রিপোটারের নাম / ১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেল শেখ (৩৪) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে বিল্লাল বিশ্বাস, ফারুক বিশ্বাস ও হযরত সরদার তাঁকে গালিগালাজ করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা কাঠ দিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

 

সোহেল শেখ সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২ নম্বর খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে প্রতিবাদ করায় এবং মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালিয়েছেন। এ সময় তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

সোহেল শেখের দাবি, এর আগে তাঁর নেতৃত্বে আটারই গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত মিলনকে ইয়াবাসহ এবং হাজরাকাটির মুস্তাইনকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। মাদকের বিরুদ্ধে এসব কার্যক্রমে সহযোগিতা করার কারণেই তিনি হামলা ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁর।

 

এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে সোহেল শেখ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোহেল হোসেন আরো জানান হযরত বিশ্বাস রাত দুইটা একটা পর্যন্ত হাজরাকাটী বাজারে থাকেন তার কোন দোকান নাই কিছু নাই এদের সহযোগী হিসাবে কাজ করেন গভীর রাত পর্যন্ত বাজারে বসে পাহারা দেন যে কখন প্রশাসনের লোক কোথায় যাচ্ছে কি করছে

 

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রাম পুলিশকে মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;