শিরোনাম
ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোটারের নাম / ৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নাসিম ফকির ওরফে বাবু (৩৮) ও হাফিজুল ফকির (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর মহাসড়কের তেঁতুলিয়া মিয়ার মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে। অপর নিহত হাফিজুল ফকির একই গ্রামের সাজ্জাদ ফকিরের ছেলে।

তেঁতুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি সামজেদ জানান, নাসিম ফকির ও হাফিজুল ফকির মোটরসাইকেলযোগে তালা থেকে চুকনগরের উদ্দেশ্যে চিংড়ির পোনা আনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কনজুমার ডিভিশন যশোরের একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পিকআপ ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪, যা আবুল খায়ের গ্রুপের বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাফিজুল ফকিরকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

 

এদিকে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে তালা থানার অফিসার শহিদুল ইসলাম দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ