শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

তালা প্রেসক্লাবের সভাপতি বিরুদ্ধে ষড়যন্ত্র ও হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রিপোটারের নাম / ৫৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি) : তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(০৬ ই নভেম্বার) বিকাল ৫ টায় তালা প্রেসক্লাব ও সর্বস্তরের জনগণের আয়োজনে তালা ডাকবাংলো চত্বরে মানববন্ধনে তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক খাঁন নাজমুল হুসাইন সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এম মান্নান,যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,সদস্য বিএম বাবলুর রহমান,এস.এম জহর হাসান সাগর,কাজী ইমদাদুল বারী জীবন,মোঃ লিটন হুসাইন,বাহারুল ইসলাম মোড়ল, কাজী এনামুল হক বিপ্লব,মোঃ হাফিজুর রহমান,পার্থ প্রতিম মন্ডল,মোঃ ফয়সাল হোসেন,খাঁন আল মাহাবুব হুসাইন,মোস্তাফিজুর রহমান বাবু,লিটন সরদার,জাহিরুল  ইসলাম,সারমান ফারদিন সোহেল, শেখ মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তরা বলেন, তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনার উপর মহামান্য হাইকোর্ট এর মহামান্য বিচারপতি কতৃক নিষেধাজ্ঞা প্রদান ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট কতৃক তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে প্রচার প্রচারণা নিষিদ্ধ করার সিধান্ত বাস্তবায়নের দাবি জানানোসহ কিছু কুচক্রী ব্যক্তি নিজের স্বার্থ হাচিল করতে তালা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে নানা ধরণের চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ষড়যন্ত্রকারীরা গত ১৬ বছর আ.লীগ সরকারের নানা সুবিধা নিয়ে ৫ আগষ্ট থেকে হঠাৎ বিএনপি সেজে নানা চক্রান্ত করছে। এরা মূলত সুবিধাভোগী শ্রেণির বিতর্কিত। আমরা ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;