শিরোনাম
আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকী ও এশিয়ান স্টার এ‍্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে :  নাসিরুদ্দিন পাটোয়ারী পোরশায় অভ্যান্তরীণ বোরে, ধান চাল ও গম সংগ্রহ ২০২৬ এর উদ্বোধন।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী । চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ এনসিপির, মেয়রের অস্বীকার রাউজান ও জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে  বড় পরিসরের সাঁড়াশি অভিযানের ঘোষণা এসপি মাসুদের। পুষ্টির ঘাটতি হামে মৃত্যুর অন্যতম কারণ: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করছে আমলারা : ডেপুটি স্পিকার মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় তার উজ্জ্বল দৃষ্টান্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম মামা।  পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করে পুলিশে দিলেন বিএনপি নেতা

রিপোটারের নাম / ৪৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

 

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে দলের নাম ভাঙিয়ে আদালতের প্রশাসনিক শাখায় চাঁদাবাজির সময় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতে এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন- পৌর শহরে আপ্তাব নগরের বাসিন্দা আ. আহাদের ছেলে মোস্তাক হোসেন, পশ্চিম সুলতানপুরের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে সাইফুল ইসলাম, আপ্তাব নগরের বাসিন্দা ফারুক আহমদের ছেলে কবির হোসেন।

 

কামরুজ্জামান জানান, ছাত্রদল করার কারণে ২১ সালে আদালতে চাকরির নিয়োগ পাননি সাইফুল ইসলাম রাহী নামের এক যুবক। তাই এখন তারা মামলা করতে চান। মামলা থেকে বাঁচতে হলে তাদের টাকা দিতে হবে। সোমবার দুপুরে জজ আদালতে নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে তিনি আরও দুই সঙ্গীকে নিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলকে অবহিত করলে তিনি দ্রুত দলীয় নেতাকর্মীদের দিয়ে তাদের আটক করিয়ে পুলিশে সোপর্দ করেন।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল আহাদ বলেন, জেলা জজ কোর্টের নাজিরের কাছে বিএনপির নাম ভাঙিয়ে ৩ জন চাঁদা দাবি করায় বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল তাদের আটক করিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ