শিরোনাম
পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ। পোরশায় উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের 

রিপোটারের নাম / ১০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : টানা তৃতীয় দিনের মত ক্লাস বর্জন করে শিক্ষকের দাবীতে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের আন্দোলন চললেও শিক্ষা বিভাগ বা অন্য কোন কর্তৃপক্ষের সাড়া মিলেনি। এতে আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, লালমনিরহাট জেলার আলোচিত দহগ্রাম ইউনিয়নের দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত শিক্ষক সংকটের কারণে দারুণভাবে ব্যহত হয়ে আসছে হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষকের বিভিন্ন পদের বিপরীতে সরকারী নিয়োগ প্রাপ্ত মূল প্যাটার্ণভুক্ত মাত্র ১জন শিক্ষককেই সামলাতে হচ্ছে গোটা বিদ্যালয় সহ প্রশাসনিক কার্যক্রম। ফলে শিক্ষাকার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ জুলাই বিভিন্ন শুন্য পদে শিক্ষকের দাবীতে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে ছাত্র ছাত্রীরা। ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সরকারী ছুটি থাকায় শিক্ষার্থীরা আন্দোলন একদিন বিরতি দিয়ে ৩০ জুলাই থেকে আবারও দ্বিতীয় দিনের মত ক্লাশ বর্জন করে আন্দোলন অব্যাহত রাখে।গত ৩১ জুলাই সরকারি এবং ১ আগস্ট সাপ্তাহিক ছুটির পর রবিবার (২ আগস্ট) আবারো তৃতীয় দিনের মত ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়েছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও সচেতন অভিভাবকগণ। তৃতীয় দিনের মত ক্লাস বর্জনের আন্দোলন চললেও প্রসাশন কিংবা শিক্ষা সংশ্লিষ্ট বিভাগের কেউই ছাত্র ছাত্রীদের সাথে কথা বলা বা আশ্বস্ত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ তারা ন্যায্য একটি দাবীতে ক্লাসের বাইরে অবস্থান নিলেও এ পর্যন্ত কোন কর্তৃপক্ষই আমাদেরকে আশ্বস্ত করেননি। এ বিযয়ে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম সরকার জানান – শিক্ষক সংকটের বিষয়ে মাননীয় এমপি মহোদয় সহ শিক্ষা বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে অচিরেই শিক্ষক সংকটের বিষয়টি নিরসন হবে বলে আমরা আশাবাদী।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ