শিরোনাম
সাপাহারের কৃতী সন্তান বিচারপতি আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান কারামুক্তির পর পাটগ্রামে সংবর্ধিত হলেন পৌর জামায়াত আমীর সোহেল রানা পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে পৃথক অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে তিনবিঘা করিডোরে বিএসএফ-বিজিবির মিষ্টি বিনিময় পাটগ্রামে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আধুনিক প্রযুক্তিতে মাছ উৎপাদনের আহ্বান পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।  পাটগ্রামে প্রিপেইড মিটার অপসারণ ও গ্রিড বৃদ্ধির দাবিতে মানববন্ধন ​ রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

কারামুক্তির পর পাটগ্রামে সংবর্ধিত হলেন পৌর জামায়াত আমীর সোহেল রানা

রিপোটারের নাম / ৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা ,  লালমনিরহাট জেলা প্রতিনিধি :  লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার সদ্য কারামুক্ত জামায়াতের পৌর আমীর মো. সোহেল রানাকে বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. মনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় এবং উপজেলা আমীর হাফেজ মাওলানা শোয়াইব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এবং হাতিবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন লালমনিরহাট জেলার সেক্রেটারী ও পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুল ইসলাম এবং রংপুর মহানগর জামায়াতের টিম সদস্য কাজী একরামুল হক।

এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাটগ্রাম পৌর শাখার আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, পাটগ্রাম উপজেলা শাখার আহবায়ক মো. আনজুম রাজা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাটগ্রাম উপজেলা পূর্ব শাখার সভাপতি মো. আলমগীর খোরশেদ প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ