শিরোনাম
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

দুর্নীতির ক্ষেত্রে কোন ধরনের ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোটারের নাম / ৫২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জনাব মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে।

উপদেষ্টা আজ রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ ময়নুল ইসলাম, এনডিসি বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এসময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃংখল বাহিনী। এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

এর আগে উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছলে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;