শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

দোহাজারী ন্যাশনাল হসপিটালে চিকিৎসকের গাফেলতিতে এক ছাত্রের মৃত্যু

রিপোটারের নাম / ৭২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ দোহাজারী ন্যাশনাল হসপিটালে চিকিৎসকের গাফেলতিতে এমদাদুল ইসলাম মেজবাহ (১৬) নামে ৮ম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু ঘটেছে। পরবর্তীতে হসপিটাল কতৃপক্ষের টাকার বিনিময়ে সমঝোতা হয় বলে জানান খাগরিয়া ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মো.সেলিম। আজ রোববার সকালে দোহাজারী পৌরসভায় দোহাজারী ন্যাশনাল হসপিটাল এ ঘটনা ঘটে। সে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মাঝের পাড়ার ইসলাম মিয়ার ছেলে । সে খাগরিয়া ভোর বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

জানা যায়, এমদাদ জ্বর নিয়ে গত শনিবার বিকেলে দোহাজারী ন্যাশনাল হসপিটালে ভর্তি হয়। কর্তব্যরত চিকিৎসক ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করায়। রিপোর্টে ফলাফল নেগেটিভ আসে। সেই থেকে নিয়মিত চিকিৎসা দিয়ে আসলে ও সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে রোগীর স্বজনরা নার্সকে বিষয়টি অবহিত করলে আধা ঘন্টায় ও অক্সিজেন লাগাতে পারেনি পরে কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন। সেই থেকে মৃত রোগীর স্বজনরা হাসপাতালে অবহেলার কারণে তার মৃত্যু ঘটে দাবি করে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে মৃত মেজবাহের স্বজনদের থানা অভিযোগ করতে বললে ও তারা অভিযোগ করেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;