শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

নোয়াখালীতে বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি; ১ ডাকাত সদস্য চট্টগ্রামে গ্রেফতার

রিপোটারের নাম / ২৭৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

 

মোঃশাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে এক বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ।
গ্রেফতার এমরান (২৬) উপজেলার ১ নং চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল (খালিশী বাড়ী) শাহ আলমের ছেলে।
বুধবার (১৬ আগস্ট) বিকেল ৪ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
ফেরদৌস জাহান।
তিনি বলেন, সুধারাম মডেল থানা,নোয়াখালী আসামিকে প্রেরণ করা হবে । আজ বুধবার বিকেলের দিকে তাকে শের শাহ কলোনী মিনারের পাশে থেকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের বাবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতেরা বাড়ি লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।
ভুক্তভোগী ইসমাইল হোসেন বাবুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার। তিনি জাতীয় দৈনিক নতুন দিনকে বলেন, কিছু দিন আগে আমি গ্রামের বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করি। ওই ভবন নির্মাণকাজ শেষ করতে আমি কিছু টাকা দেনা হয়ে পড়ি। রোববার রাত ১টার দিকে আমি ঢাকা থেকে বাড়িতে আসি। আসার সময় গ্রামের ঋণ পরিশোধ করতে আমার এক বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়ে আসি। রোববার রাত আনুমানিক ৩টার দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত ডাকাত আমার বিল্ডিংয়ের সামনের দরজা ভেঙে ঘরে ঢুকতে চেষ্টা চালায়। বিষয়টি আমি বুঝতে পেরে আমার রুম থেকে বের হয়ে একটু সামনে এলেই দেখি ডাকাতেরা ভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে গেছে। তাৎক্ষণিক তারা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মাথার ওপর একটি নকশি কাঁথা দিয়ে আমাকে আবৃত করে রাখে। এরপর ঘরের আসবাবপত্র ও স্টিলের আলমারির তালা ভেঙে আমার বিধবা বোনের গরু বিক্রির আড়াই লাখ টাকাসহ নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা, প্রায় পাঁচ-ছয় ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;