শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

পাকিস্তান অবশেষে ঘরের মাঠে টেস্ট জিতল ।

রিপোটারের নাম / ৩৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : অপেক্ষাটা প্রায় চার বছরের, ম্যাচের হিসেবে ১১। অবশেষে ১২তম ম্যাচে এসে ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান। ঘরের মাঠে এর আগে সবশেষ ২০২১ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। মুলতানে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে জয় খরা কাটালো শান মাসুদের দল। তাতেই সিরিজে সমতা আনলো স্বাগতিকরা।

 

পাকিস্তানের জয়ের নায়ক মূলত দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। কে কাকে ছাড়িয়ে যাবে এই পণ করে যেন মাঠে নেমেছিলেন এই দুই স্পিনার। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া নোমান দ্বিতীয়টিতে নিয়েছেন ৮ উইকেট, বাকি দুই উইকেট নিয়েছেন সাজিদ। প্রথম ইনিংসে সাজিদ শিকার করেছিলেন ৭ উইকেট। টেস্ট ইতিহাসের সপ্তম স্পিনার জুটি হিসেবে ২০ উইকেট শিকারের নজির গড়লেন সাজিদ ও নোমান।

 

 

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৬১ রান, আর পাকিস্তানের দরকার ছিল ৮ উইকেট। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তবে এদিন পাকিস্তানের দুই স্পিনারের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশরা। ১০৮ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারিয়ে বসে তারা।

 

দিনের শুরুতেই ওলি পোপকে হারায় ইংল্যান্ড। নিজের বলে নিজেই ক্যাচ নেন সাজিদ। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৮ বলে ২ বাউন্ডারিতে ২২ রান করেন পোপ। এরপর মুলতানে চলেছে শুধু নোমান শো। ইংল্যান্ডের বাকি সাত ব্যাটারকে একাই ফিরিয়েছেন পাক এ স্পিনার।

জো রুট-হ্যারি ব্রুকরা শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ইংল্যান্ডের হয়ে একাই লড়েছেন অধিনায়ক বেন স্টোকস। তবে তাকে ব্রাইডন কার্স ছাড়া আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি।

 

দলীয় ১২৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন স্টোকস। নোমানের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ৩৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৭ রান। যা ইংল্যান্ডের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান। এছাড়াও কার্সের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ২৭ রান।

 

আগামী ২৪ অক্টোবর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ