শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা

রিপোটারের নাম / ৭৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ আলোচনা শুরু হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

 

বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

 

আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইট সংশ্লিষ্ট সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

 

এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চিঠির মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগেই বাংলাদেশ একটি চুক্তিতে পৌঁছাতে চায়, সে লক্ষ্যেই চলছে তিনদিনব্যাপী এই আলোচনা।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার আবারো আলোচনা চলবে বলে জানানো হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ