শিরোনাম
দেশের যুবসমাজকে রাষ্ট্র পুনর্গঠন এবং ডেঙ্গু দমনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী  লালমনিরহাটের পাটগ্রামে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক?
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোটারের নাম / ১১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি নানা মজুমদ্দিন সেলিমের বিরুদ্ধে ।

স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,বুধবার (১৯ আগস্ট) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম মজুমদ্দিন সেলিম ,তিনি সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী নানা বলে জানা যায়।

 

জানা যায় ,প্রতিবেশী নানা জোংড়া মোমিনপুর দাখিল মাদরাসার নৈশ প্রহরী মজুমদ্দিন সেলিম (৪৫) মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উদ্ধার করা হয় এবং প্রথমে তাকে স্থানীয় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিৎসা দিশে পরে চিকিৎকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর থেকে এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।এব্যাপারে জানতে চাওয়া হলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেবব্রত কুমার রায় বলেন,হাসপাতালের জরুরি বিভাগে ৯ বছরের একটি (ভিকটিম) শিশু চিকিৎসার জন্য এসেছিল আমরা তার হিস্টরিতে নির্যাতন হয়েছে বলে জেনেছি। তাছাড়াও অভিযোগের স্বপক্ষে তার দেহে(ভেতর-বাহিরে) আঘাতের কিছু চিহ্ন পেয়েছি পরিপূর্ণ পরীক্ষা -নিরীক্ষা শেষে প্রকৃত অবস্থা জানা যাবে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসা ও পরীক্ষা -নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;