শিরোনাম
পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

পাটগ্রাম থানা-পুলিশের কার্যক্রম শুরু

রিপোটারের নাম / ১২৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

এফ আই রানা লালমনিরহাট জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে টানা সাতদিন লালমনিরহাটের পাটগ্রাম থানা-পুলিশের কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল থেকে থানার এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ, আবু সাঈদ চৌধুরী। সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাটগ্রাম উপজেলা নিবার্হী অফিসার নুরুল ইসলাম এর সহযোগিতায় পাটগ্রাম থানা পুলিশ ইউনিফর্ম পরে গাড়ী নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজার ও সড়কে টহল দিতে দেখা গেছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়াও আমিও আমার অফিসার ফোর্সসঙ্গী সহ আমরা সম্মিলিতভাবে এককভাবে কাজ শুরু করেছি এবং আগামীর যে দিনগুলো রয়েছে সেগুলো তো আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;