শিরোনাম
রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ১৫০ কিঃমিঃ পরিভ্রমনে চট্টগ্রামের ৮জন রোভার স্কাউট

রিপোটারের নাম / ৭৮০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মোঃজহির উদ্দিন বাবর: বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪জন রোভার ও ৪জন গার্ল ইন রোভার প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড লাভে পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে চট্টগ্রাম থেকে কক্সবাজার ৫দিনে ১৫০ কিঃমিঃ পরিভ্রমন যাত্রা গতকাল ৯অক্টোবর সকাল ৬টায় চট্টগ্রাম কলেজ গেইট থেকে শুরু করেন।পরিভ্রমন যাত্রার উদ্বোধনীতে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মোহাম্মদ এনাম,রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোঃ এমরানুল ইসলাম,সহযোজিত সদস্য প্রলয় কুমার বড়ুয়া ও চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রোভার পারভেজ সরকার।বাল্য বিবাহ রোধ করুন,দুষন মুক্ত পরিবেশ গড়ি,পলিথিন ব্যবহার রোধ করি,গাছ লাগান পরিবেশ বাঁচান,মাদক মুক্ত বাংলাদেশ গড়ি,নিরাপদ সড়ক চাই, জনসচেতনতামূলক শ্লোগান নিয়ে পরিভ্রমনে অংশগ্রহণকারী রোভাররা হলেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের গার্ল ইন রোভার লুৎফুন নাহার ও শ্রাবনী দে,পটিয়া সরকারি কলেজের গার্ল ইন রোভার রোকসানা নাসরিন ও পুস্পিতা চক্রবর্তী, স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার জয়ন্ত দে ও হৃদয় নাথ,বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের রোভার মোঃ আবদুর রহমান খান ও ফাহাদুল ইসলাম। পথের মধ্যে তাঁরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক লিফলেট বিতরণসহ বিভিন্ন সুধীজনের সাথে মতবিনিময় করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;