শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫

রিপোটারের নাম / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদের বিচার চলাকালীন দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ঘাটনগর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সালিশি বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম শাহুপাড়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে ছাদেক আলী (৬৫), তাঁর দুই ছেলে জাহাঙ্গীর (৩০) ও আলমগীর (৩৮), মৃত আব্দুস সামাদের ছেলে আইয়ুব আলী (৪৫) এবং পাঁচড়াই গ্রামের মৃত আব্দুস জব্বারের ছেলে নূরনবী (৪০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বড়গ্রাম মৌজার আরএস ৪১৫ খতিয়ানের ২৫৩৬ দাগের ১ একর ৭১ শতাংশ জমি নিয়ে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ছাদেক আলী গংদের সঙ্গে মাজেদ আলী গংদের বিরোধ চলছিল। উক্ত জমিটি ছাদেক আলী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে মাজেদ আলী, আব্দুল আলীমের ছেলে ভুট্টু, মাসুদ রানা, মইনুল ইসলাম, একরামুল হক মেম্বার ও মনসুর আলী উক্ত জমি ক্রয়ের দাবি করে চাষাবাদে বাধা প্রদান করেন।

 

এ নিয়ে ছাদেক আলী বাদী হয়ে নওগাঁ দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি পুনস্তদন্ত সাপেক্ষে স্থানীয় গ্রাম আদালতে নিষ্পত্তির নির্দেশনা দেন।

 

আদালতের নির্দেশে ঘাটনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ ইউপি কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে সালিশি বৈঠকে বসেন। বিচার চলাকালীন ইউপি সদস্য একরামুল হক বাদী ছাদেক আলীকে হঠাৎ চড়-থাপ্পড় মারেন। এতে উভয় পক্ষ উত্তেজিত হয়ে উঠলে মারামারির সূত্রপাত হয়। এতে ছাদেক আলীসহ ৫ জন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে ছাদেক আলীসহ ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করেন।

 

ঘটনার বিষয়ে ঘাটনগর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ জানান, ঘটনা সত্যতা স্বীকার করেন এবং বলেন, সালিশি বিচার কাজ শেষ হওয়ার পর এ মারামারির ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী ছাদেক আলী জানান, তারা এ বিষয়ে পোরশা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;