শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

রিপোটারের নাম / ১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাওছার হাবিব (২৫) নামের এক মাদকসেবীকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত কাওছার হাবিব পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক সেবনের অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা শেষে একই দিন সাজাপ্রাপ্ত কাওছার হাবিবকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;