শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

রিপোটারের নাম / ৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টায় উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের মৃত্যু রোবু মিস্ত্রি এর ছেলে। তিনি পেশায় একজন সোয়া মিল চালক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তহোরুল ঐ দিন নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে একটি ইউ ডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ