শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ। 

রিপোটারের নাম / ১৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-  নওগাঁর পোরশায় ইং ০২/১০/২০২৬ তারিখ জনসাধারণের সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ পোরশা থানাধীন ৩নং ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামস্থ জনৈক পারুল বেগম (৪১), স্বামী-মোঃ নজরুল ইসলাম এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ০২/১০/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে মাদক বিক্রয় কালে পেশাদার মাদক ব্যবসায়ী ১। পারুল বেগম (৪১), স্বামী-মোঃ নজরুল ইসলাম, সাং-দক্ষিণ লক্ষিপুর (হাড়ভাঙ্গা), থানা-পোরশা, জেলা-নওগাঁ কে ধৃত করে।

 

ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক তাহার বসত বাড়ীর আঙ্গিনায় গরুর খাওয়ার জন্য রাখা ঘাসের নিচে থেকে একটি কালো পলিথিনে রক্ষিত মোট ২৫০ গ্রাম শুকনো গাঁজা, বিক্রয় মূল্য ৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক রয়েছে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;