শিরোনাম
সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার

রিপোটারের নাম / ৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদান করেছেন গাইনী ও প্রসূতি চিকিৎসক ডাঃ মোসাঃ নাসিমা সুলতানা। দীর্ঘদিন পর হাসপাতালে কোনো গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয় ছয়টি ইউনিয়নের রোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ ফিরে এসেছে।

যোগদানের পর ডাঃ নাসিমা সুলতানা জানান, ইতিপূর্বে এই উপজেলায় কোনো গাইনী ও প্রসূতি চিকিৎসক ছিলেন না। সীমান্তবর্তী এ অবহেলিত এলাকার সব শ্রেণী-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তিনি পোরশায় এসেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আমি শুধু বদলী সংক্রান্ত নিয়ম রক্ষার খাতিরে এখানে আসিনি, বরং অবহেলিত মানুষের সঠিক চিকিৎসা সেবা দিতেই পোরশায় এসেছি। উপজেলার ৬টি ইউনিয়নের যে কোনো গোষ্ঠী বা পেশার মানুষই হোক না কেন, তাদের সেবা দেওয়াই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমার দরজা সবসময় সবার জন্য খোলা। যে কোনো সমস্যায় যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন।”

তিনি আরও জানান, উপজেলার সব শ্রেণীর মানুষের সুখে-দুঃখে পাশে থেকে শেষ পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এই ডাক্তারের আগমনে বিশেষ করে গর্ভবতী মা ও নারীদের চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;