শিরোনাম
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে পরিদর্শনে আইজিপি।

রিপোটারের নাম / ৪৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : বঙ্গভবন ও পাশ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম এনডিসি ও ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি।

 

বুধবার (২৩ অক্টোবর ২০২৪ খ্রি.) সকাল দশটায় আইজিপি চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে বুধবার (২৩ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত দুইটায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ ইসরাইল হাওলাদার ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৪ খ্রি.) বঙ্গভবন ও পাশ্ববর্তী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ২৫ জন সদস্য আহত হন। তাদের মধ্যে ৯ জন আহত অবস্থায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আহত অন্য ১৬ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র গ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ