শিরোনাম
নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ , ইউরোপের যাওয়ার চেষ্টা। দহগ্রামে শিক্ষকের দাবীতে রাস্তা অবরোধ করে তৃতীয় দিনের মত ক্লাস বর্জন শিক্ষার্থীদের  পাটগ্রামে ধরলা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন এমপি হাসান রাজিব প্রধান হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ। 

রিপোটারের নাম / ১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু , পোরশা (নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার অসুস্থ ও অসহায় মানুষের মাঝে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দপ্তর কর্তৃক আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে মোট ১১ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০,০০০ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক সহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ