শিরোনাম
পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ কোস্ট গার্ড ত্রর পক্ষ থেকে ফেনীতে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধসহ ত্রাণ সামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ৫১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

 

এইচটি বাংলা  ডেস্ক:  ফেনীতে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধারকার্য, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় বন্যাদুর্গত ফেনীর ফুলগাজী ও মৌলভীবাজার জেলার চানপুর, গুজারাই এলাকায় কোস্ট গার্ড মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে অসহায়, গরীব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদানের পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।

তিনি আরো বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;