শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা।
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বেগম খালেদা জিয়া’র ৭৯তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রিপোটারের নাম / ৭৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ১৫ ই আগষ্ট সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৭৯তম জন্মদিন উপলক্ষে এবং রোগমুক্তি ও সুস্হতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে ১৬ নং চকবাজার ওয়ার্ড ছাত্রদল। চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আলী হায়দার রানার সভাপতিত্বে এবং চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা ফরহাদুল ইসলাম তারেক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদল এর সংগ্রামী আহ্বায়ক আলাউদ্দিন আলো এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদল এর সংগ্রামী সদস্য সচিব ইমরান লিটন। দোয়া মাহফিল পরিচালনা হাফেজ আবু সিদ্দিকী। দোয়া মাহফিল এ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং মাদ্রাসায় ছাত্রদের মাঝে তবররুক বিতরন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রদল এর যুগ-আহ্বায়ক মো: জাহাঙ্গীর, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ রহিত আলী, নুর মোহাম্মদ ফাহিম, সানজিদুল ইসলাম, আসিফ উদ্দিন, রাজু, আরিফুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;