শিরোনাম
ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বিভিন্ন এলাকা থেকে চাউল সহ টাকা তুলে নিয়ে যাচ্ছে মাধবপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে

রিপোটারের নাম / ৬০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুরে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী রহঃ মাজার শরীফের পূর্ব পাশে গাউসিয়া মন্জিলে পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী সাহেব প্রতিষ্ঠা করেছিলেন গাউছিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।

মুসলিম শিশুদের ধর্মীয় জ্ঞানার্জনের প্রথম পাঠশালা মক্তব। মক্তব হারিয়ে যাওয়া মানে মুসলিম শিশুদের ধর্মীয় জ্ঞানার্জনের প্রাথমিক ও সহজ পথ বন্ধ হয়ে যাওয়া। তাই গাউসিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করে মক্তব মিশন শুরু করেন পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী। এ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সহ বয়স্ক ব্যক্তিদের ও সহিসুদ্ধ ভাবে তাজবীদ সহকারে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন।

এ ধর্মীয় পাঠশালা মক্তব মিশন কে ধূলিসাৎ/ সুনাম নষ্ট করতে কে বা কাহারা এই শিক্ষা প্রতিষ্ঠানের নামে গ্রামে গ্রামে গিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে চাউল সহ অনেক মোটা অংকের টাকা ও।

এ বিষয়ে গাউসিয়া নুরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জানান, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কার ও কাছে কোন চাঁদা বা চাউল/ টাকা উত্তোলন করতে পাঠান নাই। কে বা কাহারা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য এসব করছে। তাদের কে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

তিনি আরও বলেন, আমি আমার নিজ অর্থায়নে প্রায় শত ছাত্র ছাত্রীর জন্য জায়গা নির্ধারণ, হুজুরের থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করে আসছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান কে আরও বড় পরিসরে নিয়ে আলিয়া মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ।

যে কোন এলাকায় যদি গাউসিয়া নূরানী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোন ব্যক্তি চাউল/ টাকা উত্তোলন করতে যায় সাথে সাথে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ জানান শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীরজাদা সৈয়দ মোশাহিদুল ইসলাম আল-ক্বাদরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ