শিরোনাম
এমআরটি ক্লাবের উদ্যোগে কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঐতিহাসিক গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া দিবস পালিত।

রিপোটারের নাম / ৭০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : পবিত্র মদিনাতুল মুনাওয়ারার নিকটবর্তী গাদিরে খুম নামক স্থানে আল্লাহতাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশম হিজরীর ১৮ ই জিলহজ্ব সকল সাহাবায়ে কেরামের ঐতিহাসিক মহাসমাবেশে মাওলায়ে আলা মাওলা আলী আলাইহিস সালামকে সর্বোচ্চ খলিফাতুর রাসুল ও সমগ্র উম্মতের মধ্যে সর্বোচ্চ মাওলা ঘোষনা করেন।

 

কেয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম মিল্লাত ও সমগ্র মানবমন্ডলীর জন্য প্রকৃত ইসলাম লাভের ঠিকানা হিসাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ঈমানী ঘোষনার শোকরিয়া দিবস উদযাপন করে বিশ্ব সুন্নী আন্দোলন।

 

এই উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয় প্রাঙ্গণে আজ এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।

 

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা তাফসিরুল মাশাহিদুল কোরআন ও বোখারী শরীফের ব্যাখা গ্রন্থের প্রণেতা, রাষ্ট্রীয় একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ও গবেষক, ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।

 

মুল দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমের ঈমানী ঘোষণা ঈমানের অবিচ্ছেদ্য বিষয়। তিনি বলেন, গাদিরে খুমে সমস্ত সাহাবায়ে কেরামকে সাক্ষী রেখে প্রাণাধিক প্রিয়নবী মাওলায়ে আলা তথা আহলে বায়েতকে ঈমান ও দ্বীনের মূল কেন্দ্র এবং সমগ্র উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত ইসলামের সর্বোচ্চ অনুসরণীয় আদর্শ মাপকাঠি ঘোষণা দান করেছেন।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর দেওয়া ঈমানী ঘোষণা ই ইসলামের চিরন্তন ধারা যার বাইরে ইসলামের ছদ্মনামধারী সব ই বাতিল ধারা।

 

আল্লামা ইমাম হায়াত বলেন, গাদিরে খুমে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীর ঘোষণা ইসলামের আসল ধারা রক্ষা ও কিয়ামত পর্যন্ত সবার ঈমান রক্ষার ঘোষণা।

 

বাতিল শিয়াবাদি চক্রান্ত ও মোয়াবিয়াবাদি খারেজি কুফরিয়াত এবং সব বাতিলের মুলুকিয়ত থেকে ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতা রক্ষায় তিনি সবাইকে নুরে রেসালাত প্রাণপ্রিয় আহলে বায়েত কেন্দ্রীক আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পূণরুজ্জীবনে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও খেলাফতে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আল্লামা আবু আবরার চিশতী, আল্লামা শেখ রায়হান রাহবার, আল্লামা জাকির আহসান, আল্লামা আহমদ শাহ মোরশেদ, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ, আল্লামা রেজাউল কাওসার, আল্লামা খাজা রাশেদ, আল্লামা এমদাদ সাইফ, আল্লামা শেখ নয়ীম উদ্দিন, আল্লামা আওয়াল কাদেরী।


এই ক্যাটাগরির আরো সংবাদ