শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বেনাপোল এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রিপোটারের নাম / ৫০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক: নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা দলের টানা দু’দিনের হরতালের আগে  শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ২ জন। এছাড়া আহত হয়েছেন কয়েকজন। অপরদিকে ডেমরায় একটি বাসে আগুন এবং সেগুন বাগিচায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গোপীবাগে ট্রেনের আগুনে পুড়ে গেছে অন্ততঃ ৫টি কামরা। এতে নিহত হয়েছেন একজন। দগ্ধ হয়েছেন অন্ততঃ দু’জন। আরো আহত হবার আশঙ্কা রয়েছে। রাত সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বগির আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি কমলাপুর আসছিল। কমলাপুর পৌঁছার কিছু আগে গোপীবাগ কাঁচাবাজারের কাছে ট্রেনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫ মিনিটে গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। প্রত্যেক বগিতে যাত্রীও ছিলো। খবর পেয়ে সদর দপ্তরসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু এর আগেই ট্রেনটির ৫টি বগি পুড়ে যায়। ট্রেন থেকে নামতে গিয়ে দগ্ধ হয়ে একজন নিহত হন। তবে প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারনকর্মীরা বলেছেন, আরো আহত কিংবা দগ্ধ হবার আঙ্কা রয়েেেছ। আগুন পুরোপুরি নির্বাপনের আগে সঠিক সংখ্যা তারা নিশ্চিত হতে পারছেন না। ফায়ারসার্ভিস আগুন লাগার কারণ ও নিশ্চিত করতে পারেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে।

 

এদিকে রাত সোয়া ৯টার দিকে ডেমরার আমুলিয়ায এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ডেমরার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ফায়ার কর্মীরা গিয়ে আগুন নিয়ন্থ্রণে আনে।
এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলিতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেগুনবাগিচায় বারডেম-২ হাসপাতালের গলি থেকে কয়েকজন ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় পুলিশের টহল টিম কাজ করছে বলে জানান আখতারুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ