শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

মরিচের ঝাল

রিপোটারের নাম / ৭২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

মোহাম্মদ মুজিবুল হক

মরিচ হলো ঝালের রাজা
কাঁচা পাকা লঙ্কা,
দাম বাড়াতে বাজছে শুনি
চারিদিকে ডঙ্কা।

বাড়তি দামে পণ্য কিনতে
পকেট হলো ফাঁকা,
এখন আবার মরিচের দাম
বারোশত টাকা!

কাঁচা মরিচ দামী এখন
গরু গোস্তের চেয়ে,
চুপসে গেলো গরুর মাংস
ভীষণ লজ্জা পেয়ে।

বলছে মরিচ বাঁচাও বাঁচাও
আমায় রক্ষা করো,
অধিক ফলন করে সবাই
দামের লাগাম ধরো।

উৎপাদনে যোগান বাড়লে
সস্তা পাবে তবে,
নইলে মরিচ খাওয়া সবার
ছেড়ে দিতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;