শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন 

রিপোটারের নাম / ৬৫৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক:  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালী ও শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হয়।

 

১৬ ডিসেম্বর সকালে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রাম বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড ওমরশাহ পাড়া মডেল স্কুল প্রাঙ্গণ থেকে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

 

এই সময় মুহাম্মদ আলী বলেন, ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আজ এই মহান বিজয় অর্জিত হয়। আর তাই জাতি হিসেবে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এই দিনটি উদযাপন করে থাকি।

 

এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ, অর্থ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, মহিলা সম্পাদক সামসুন নাহার সামু, মোঃ মোখছেদুল হক, জিয়াউল ইসলাম, মুন্নী প্রমূখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;