শিরোনাম
কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা। 
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

রাজারহাটে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের বিনামুল্যে গাছের চারা বিতরণ 

রিপোটারের নাম / ৭২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

 

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজারহাট উপজেলা শাখা কমিটির উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

২৯ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় রাজারহাট বাজার থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজারহাট উপজেলা শাখা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী।

উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, বর্তমান বিশ্ব জলবায়ুর প্রভাবে আজ চরম হুমকির মুখে। এই অবস্থার জন্য দায়ী গাছ পালা কমে যাওয়া। তাই এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব‍্যাপী আমরা গাছের চারা বিতরণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। তিনি আরও বলেন আমরা গাছ বিতরণ করছি আপনারা পরিচর্যা করবেন।

এই সময় উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন রাজার হাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ সহ অন‍্যান‍্যরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;