শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি।

রিপোটারের নাম / ১৫১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে। আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার (১১ আগস্ট) এই সংক্রান্ত নোটিশ জারি করেন।রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ বৈঠক আহ্বান করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

নোটিশ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।গত ৬ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেবেন। নির্ধারিত সময় ও স্থানে তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;