শিরোনাম
শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর বৃত্তি প্রদান অনুষ্ঠিত পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ।

রিপোটারের নাম / ১৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে সহায়তা করতে খেলনা সামগ্রী বিতরণ করেছে এমআরটি ক্লাব। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নগরের কাজির দেউরিতে অবস্থিত রোটারি স্কুলের ৪০ শিক্ষার্থী এবং ষোলশহরের স্বর্ণলতা স্কুলের ৫০ শিক্ষার্থীর মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণকৃত খেলনার মধ্যে ছিল পাজল, চেস বোর্ড, রুবিকস কিউব, স্ক্র্যাবল এবং লুডু। আয়োজকেরা জানিয়েছেন, এসব খেলনা শিশুদের বুদ্ধিবিকাশ, মনোযোগ বৃদ্ধি ও যৌক্তিক চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খেলনা সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার মাহি, এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল, স্বর্ণলতা স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিউল হোসেন, এমআরটি ক্লাবের সাধারণ সম্পাদক এহতেশামুল হক মাহবুব, রোটার‍্যাক্টর আবদুল্লাহ আল কাফী এবং রোটার‍্যাক্টর ফারিহা ইসমাইল।

 

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তানিয়া আক্তার মাহি বলেন, শিক্ষার্থীবান্ধব পরিবেশ গঠনে সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। খেলনা বিতরণের এই উদ্যোগ শিশুদের সৃজনশীলতা, যুক্তিবোধ ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা তাদের সংগঠনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ