শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শেখ হাসিনা ‘প্যাথলজিক্যাল খুনি’ : সারজিস

রিপোটারের নাম / ৬৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর জন্য তার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

 

শনিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

এ সময় জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ‘প্যাথলজিক্যাল খুনি’ বলেও অভিহিত করেন সারজিস। তিনি বলেন, হাসিনা যদি একজন প্যাথলজিক্যাল খুনি না হতো, তাহলে তো সে ২ হাজার খুন করতে পারতো না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকতো, তাহলে সে এতো জীবন ঝরাতে পারতো না।

 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, শেখ খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর পাশাপাশি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করা হবে।

 

তিনি বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি।

 

সারজিস আলম আরও বলেন, ৫ আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;